নাম: মোঃ আব্দুল হাকিম
প্রধান শিক্ষক
খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়
নাম্বার : +880 1716-219865
মেইল : khadizaabubakarhighschool@gmail.com
শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সুশৃঙ্খল জীবন গঠনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বরং জীবনমুখী শিক্ষা দিয়ে একজন দায়িত্বশীল, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের পাঠদান করছেন। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে।